× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবির নতুন উপ-উপাচার্যের যোগদান

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম

গোবিপ্রবির নতুন উপ-উপাচার্যের যোগদান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান যোগদান করেছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপ-উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে অধ্যাপক ড. আতাউর রহমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের দায়িত্বে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, আমি পদ্মাপাড় তথা এই অঞ্চলের সন্তান। নিজ এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা