× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে বৈষম্য দূর ও পেশাগত মর্যাদা রক্ষার দাবি

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম

পবিপ্রবিতে বৈষম্য দূর ও পেশাগত মর্যাদা রক্ষার দাবি মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিপ্রবিতে বৈষম্য দূর ও পেশাগত মর্যাদা রক্ষার দাবি মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতে বিদ্যমান বৈষম্য দূর করা ও ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় তিন দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন করেছেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ১২টায় বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ভিএএসএ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ) পক্ষ থেকে গত বুধবার জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’-এর ৪৯২টি পদ দুই অর্থবছরে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে ২৪৬টি পদ সৃজনের কথা রয়েছে।

প্রজ্ঞাপন জারির পর ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে নিয়োগের যোগ্যতা, পেশাগত মর্যাদা ও পদোন্নতির কাঠামো নিয়ে ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মানববন্ধন করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা