× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের তিন দফা দাবি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩০ পিএম

পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে সংহতি জানিয়ে গবির প্রতিবাদ সমাবেশ করে ভেটেরিনারি শিক্ষার্থীরা

পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা দাবিতে সংহতি জানিয়ে গবির প্রতিবাদ সমাবেশ করে ভেটেরিনারি শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের 'পেশার স্বকীয়তা ও অধিকার রক্ষায় তিন দফা' দাবিতে সংহতি জানিয়ে, সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার (৯ম গ্রেড) পদে শুধু নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ, ক্যাডার কাঠামোর বাইরে নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতি দিয়ে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা উচ্চতর পদে পদায়নের সুযোগ বন্ধ করা এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ দ্রুত সৃষ্টি করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা।

প্রতিবাদ সমাবেশে ‘ভেটেরিনারিয়ানদের প্রতি প্রহসন, মানি না মানবো না’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা, মানি না মানবো না’, ‘নন-ভেট এর ষড়যন্ত্র রুখে দাও, গুড়িয়ে দাও' সহ নানান স্লোগানে ক্যাম্পাস আলোড়িত করে শিক্ষার্থীরা।

সমাবেশ ভেটেরিনারি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী সাফওয়ান তালুকদার বলেন, ‘স্বকীয়তা ও অধিকার রক্ষায় আমাদের তিন দফা দাবি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। ভেটেরিনারিয়ানদের প্রতি বৈষম্য, প্রহশন বন্ধ করতে হবে। আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করতে যদি আবার কোনো তালবাহানা করা হয়, আমরা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষাথীরা প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ প্রাণিসম্পদ অধিদপ্তর অভিমুখে কর্মসূচি ঘোষনা করবো।মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের আহ্বান, ভেটেরিনারিয়ানদের অধিকার এবং দেশের অর্থনীতি ও দেশের প্রাণিসম্পদের স্বার্থে আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করুন।’

দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অনুষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, ‘দেশের সব ভেটেরিনারি শিক্ষার্থী আজ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে। আমাদের তিনটি দাবি হঠাৎ করে আসেনি; দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপিসহ বিভিন্নভাবে দাবি জানানো হলেও আশানুরূপ ফল পাইনি। বরং ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারসহ গুরুত্বপূর্ণ পদে ডিপ্লোমাধারীদের নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পাঁচ বছর স্নাতক ও দুই বছর মাস্টার্সসহ দীর্ঘ সাত বছরের একাডেমিক শিক্ষা শেষে চাকরিতে প্রবেশের চেষ্টা করি, অথচ পর্যাপ্ত পদ না থাকায় অনেকে বঞ্চিত হচ্ছেন। অথচ দেশের অনেক উপজেলা ভেটেরিনারি হাসপাতালে পর্যাপ্ত রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নেই। ফলে অনেক ক্ষেত্রে কোয়াকরা সেটার সুযোগ নিচ্ছে; যা ভেটেরিনারি সেবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে তিন দফা দাবি তুলে ধরছি। সরকার দ্রুত দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে দেশের সব ভেটেরিনারি শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা