তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পিএম
সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে রোভার স্কাউট গ্রোপের ৫৪ তম বার্ষিক তাঁবুবাস, দীক্ষা অনুষ্ঠান
স্কাউট আন্দোলন ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে লর্ড ব্যাডেন পাওয়েল কর্তৃক শুরু হয়। তৎকালীন অবিভক্ত ভারতের অংশ হিসেবে বাংলাদেশে স্কাউটিংয়ের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে ১৯১১ সালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল ঢাকার কাকরাইলে দেশীয় স্কাউট নেতারা এক সভায় মিলিত হয়ে বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠন করেন। ১৯৭৪ সালের ১ জুন বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) বাংলাদেশকে তাদের ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়।
তৎকালীন সময়ে সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট 'ক' ইউনিটের মাধ্যমে এই কলেজের স্কাউটিং যাত্রার পথচলা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সিনিয়র রোভার মেট ছিলেন মো. মিসবাহ উল ইসলাম চৌধুরী। শুরুতে মাত্র একটি ইউনিট থাকলেও বর্তমানে কলেজটিতে বেশ কয়েকটি ছেলে ও মেয়ে ইউনিট অত্যন্ত সফলতার সাথে তাদের সমাজসেবামূলক ও দক্ষতামূলক স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইতোমধ্যে বর্তমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে রোভার স্কাউট গ্রোপের ৫৪ তম বার্ষিক তাঁবুবাস, দীক্ষা অনুষ্ঠান এবং মহাতাঁবু জলসা। ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ছদরুদ্দীন আহমেদ (উডব্যাজ) (অধ্যক্ষ ও গ্রোপ সভাপতি, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা)। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আলেয়া আক্তার (উপাধ্যক্ষ ও গ্রোপ সহ সভাপতি, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা) ও প্রফেসর এম এম আতিকুজ্জামান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা)। সভাপতি ছিলেন ড. নিলুফার ইয়াসমিন (সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ, ঢাকা)।
অনুষ্ঠানে মহাতাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আলেয়া আক্তার, প্রফেসর এম এম আতিকুজ্জামান এবং ড. নিলুফার ইয়াসমিন। সভাপতি ছিলেন প্রফেসর ড. ছদরুদ্দীন আহমেদ (উডব্যাজ)
অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছিলো ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টায় রিপোর্টিং ও টি-শার্ট বিতরণের মাধ্যমে। তারপর রোভার স্কাউটের সকল কার্যক্রম সম্পূর্ণ করার পর পরবর্তী দিন ১৯ সেপ্টেম্বর সকল সহচরদের চূড়ান্ত দীক্ষা দেওয়ার পর বিকেলে সকল সদস্য ক্যাম্প এরিয়া ত্যাগ করে।