× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধা ও সৃজনশীলতার মেলবন্ধনে ‘আগামী উৎসব’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার ঢাকার আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি সেন্টার)-এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী উৎসব’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার ঢাকার আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি সেন্টার)-এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী উৎসব’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশুদের কণ্ঠে গান, পুঁথির ছন্দে ঐতিহ্য, নাচে-গানে প্রাণের উচ্ছ্বাস। কোথাও রঙ-তুলিতে ফুটে উঠেছে ভাবনা, কোথাও বিজ্ঞান ও গণিতের প্রকল্পে মেলে ধরেছে কৌতূহলী মন। কুইজ প্রতিযোগিতাতেও ছিল তাদের সরব উপস্থিতি। শিশুদের মেধা ও সৃজনশীলতার এমন বর্ণিল প্রকাশে মুখর হয়ে উঠেছিল ‘আগামী উৎসব ২০২৬’। তাদের উৎসাহ দিতে উৎসবে যোগ দেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানা।

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে শনিবার ঢাকার আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি সেন্টার)-এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই আগামী উৎসব। ‘সব শিশুদের জন্য শিক্ষা’ প্রতিপাদ্যে উৎসবটির আয়োজন করে- আগামী।

শরতের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত উৎসবে আগামী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নেয়। সায়েন্স ও ম্যাথ ফেয়ারে তারা উপস্থাপন করে ১৪টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা প্রকল্প ও শিল্পকর্ম মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পুঁথি পাঠ, গান, নাচ ও চিত্র প্রদর্শনীর পাশাপাশি কুইজেও ছিল শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক নেহরীন মাজেদ এবং আগামী ইনকর্পোরেটেড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মো. আমিনুল ইসলাম। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়ন ও আনবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. বজলুর রশীদ খান (চিত্রশিল্পী রশীদ আমিন), স্থপতি ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’-এর সহ-প্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েকসহ অনেকে।

উৎসবে আগামী এডুকেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট নাফিসা খানম ‘আগামী’ ম্যাগাজিনের প্রকাশনা উদ্বোধন করেন। এতে সংস্থাটির পথচলা, কার্যক্রম, অর্জন এবং শিশু ও স্কুলগুলোর সঙ্গে কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে কাজ করছে আগামী। ‘আগামী ফেস্ট’-এর মাধ্যমে শিশুদের শুধু দর্শক নয়, উৎসবের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের ভাষায়, “সুযোগ পেলে তাদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাও সমানভাবে বিকশিত হতে পারে।”

অধ্যাপক জেবা ইসলাম সিরাজ বলেন, “আমাদের অনেক শিশু আছে, যারা সমাজের সুবিধা থেকে বঞ্চিত। তাদের কেউ কেউ খুবই মেধাবী। তাদের মেধার বিকাশের জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে।”

অদিতি মহসিন বলেন, “শিশুদের সৃজনশীলতার বিকাশের জন্য এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী শিশুদের নিয়ে যে কাজটি করে যাচ্ছে। এটি আসলে আমাদের সবার দায়িত্বটিই তারা পালন করছেন।” পরে তিনি গান গেয়ে শোনান।

রেবেকা সুলতানা বলেন, “শিশুরা কত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।” পরে শিশুদের সঙ্গে নিয়ে গান গেয়ে শোনান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা