× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকতা শুধু পেশা নয়, মহান দায়িত্ব: ইবি উপাচার্য

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইইআর আয়োজিত বিএড, এমএড ও বিএমএড ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন উপাচার্য ড. একেএম মতিনুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইইআর আয়োজিত বিএড, এমএড ও বিএমএড ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন উপাচার্য ড. একেএম মতিনুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক যদি বেতন-ভাতাকে পেশাগত জীবনের প্রধান বিবেচনা করেন, তাহলে তার মাধ্যমে দক্ষ, নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা কঠিন।

শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) আয়োজিত বিএড, এমএড ও বিএমএড ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন উপাচার্য ড. একেএম মতিনুর রহমান।

উপাচার্য বলেন, পৃথিবীর বহু মনীষী ও জ্ঞানী মানুষ কোনো বস্তুগত স্বার্থের বিনিময়ে নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের অবদান রেখে গেছেন। তাদের নিঃস্বার্থ অবদানের ধারাবাহিকতাতেই আজকের সভ্য সমাজ গড়ে উঠেছে। তাই শিক্ষকতাকে ভালোবাসা, দায়িত্ববোধ ও নিবেদিতপ্রাণ মানসিকতা নিয়ে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় অসদুপায় পরিহার এবং অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করা একজন আদর্শ শিক্ষকের মৌলিক দায়িত্ব। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং অল্পসংখ্যক শিক্ষার্থীকেও যথাযথভাবে প্রশিক্ষিত করে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকতা ও শিক্ষা-সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।

ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. ইদ্রিস আলী। অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা