× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সব ভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী বছরের ১৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিটের (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

গত বৃহস্পতিবার রাত ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভায় নতুন প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি আবেদন, আবেদনের যোগ্যতা, আবেদন ফি ও পরীক্ষার কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ২০টি। এবার নতুন তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা