× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের অভিযান

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে এডিস মশা নিধনে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে এডিস মশা নিধনে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে এডিস মশা নিধনে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একটি অনন্য ও সবুজ-শ্যামল ক্যাম্পাস। এই সবুজ পরিবেশ রক্ষায় আমরা ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ বৃক্ষরোপণ করেছি। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে যে যাত্রার সূচনা হলো, তা যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের দৈনন্দিন জীবনেও পরিচ্ছন্নতার এই অনুশীলন বজায় রাখতে হবে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা