× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডব্লিউইউবিতে গবেষণা সহযোগিতা নিয়ে কর্মশালা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৬ পিএম

ডব্লিউইউবিতে গবেষণা সহযোগিতা নিয়ে কর্মশালা

গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিং ও উচ্চমানের গবেষণা প্রকাশনার পথ তৈরি করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের সহযোগিতায় গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে’ এ কর্মশালা আয়োজন করা হয়। ‘সহযোগিতা থেকে প্রকাশনা: গবেষণার উৎকর্ষ সাধন’ শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা অংশ নেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিং, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ডব্লিউইউবি ও ইউনিভার্সিটি অব লিডসের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও বিশেষ আলোচনা হয়। এ সময় যৌথ গবেষণা উদ্যোগ, সম্মেলন-সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, যৌথ প্রকাশনা, পিএইচডিতে ভর্তি ও বৃত্তির সুযোগ, যৌথ গবেষণায় অর্থায়ন এবং পাঠ্যক্রম উন্নয়নের বিষয়গুলো উঠে আসে।

কর্মসূচির অংশ হিসেবে ডব্লিউইউবি’র একাডেমিক নেতৃত্ব ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের শিক্ষকদের অংশগ্রহণে ‘ব্যবসায় শিক্ষার জন্য কোর্স সিমুলেশন’ শীর্ষক পৃথক একটি সেশনও অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় শিক্ষায় বিজনেস সিমুলেশন ও অভিজ্ঞতামূলক শিখন পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা বৃদ্ধি ও পাঠ্যক্রম উন্নয়নে সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ডব্লিউইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মশালায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের সহায়তায় আয়োজিত কর্মশালাটি সমন্বয় করেন জুনিয়র ডেপুটি রেজিস্ট্রার আফরোজা শিপলা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা