× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত: কলেজ বিতর্ক

চ্যাম্পিয়ন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ

আশরাফুল আলম রাকিব

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৭ পিএম

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রীয় বিতর্ক দল

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রীয় বিতর্ক দল

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রীয় বিতর্ক দল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে টঙ্গী সরকারি কলেজ বিতর্ক দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করে দলটি। একই প্রতিযোগিতায় বিতর্ক দলের সদস্য নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পক্ষে অংশ নেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, ডিগ্রি বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান নাঈম এবং ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান।

প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল, ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংযোগই পারে সমাজকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে। তিন সদস্যের দলটি যুক্তি, তথ্য-উপাত্ত, সাবলীল উপস্থাপন ও পাল্টা যুক্তির মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। বিতর্কে নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ায় দলের সাফল্যে নতুন মাত্রা যোগ হয়েছে।

এদিকে, একই প্রতিযোগিতার উপস্থিত বক্তৃতা বিভাগে গাজীপুর জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ বিতর্ক দলের দ্বিতীয় বক্তা মাহমুদুল হাসান নাঈম।

বিতর্কের পাশাপাশি আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও সাফল্য পেয়েছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা। দলীয় নৃত্য প্রতিযোগিতায় ‘জান্নাত ও তার দল’ প্রথম স্থান অর্জন করেছে। বিজয়ী দলের সদস্যরা হলেন জান্নাত, সুস্মিতা পূর্ণিমা ও তৌসিফ হাসান শান্ত।

এ ছাড়া একক নৃত্য প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থী অ্যাস্টেল চাকমা দ্বিতীয় স্থান অর্জন করেন। এ বিভাগে টঙ্গী সরকারি কলেজের একজন প্রতিযোগী প্রথম স্থান লাভ করেন।

জেলা পর্যায়ে এ সাফল্যের পেছনে কলেজের শিক্ষকদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিযোগীরা। তাঁদের মতে, শিক্ষকদের নিয়মিত পরামর্শ, উৎসাহ ও সহযোগিতা ছাড়া এমন অর্জন সম্ভব হতো না।

শিক্ষার্থীদের সাফল্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের এ অর্জনকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মেজবাহ উদ্দীন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও টঙ্গী সরকারি কলেজের শিক্ষকরা।

জেলা পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে চায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের কেন্দ্রীয় বিতর্ক দল। ধারাবাহিক প্রস্তুতি ও শিক্ষকদের দিকনির্দেশনায় জাতীয় পর্যায়েও কলেজের প্রতিনিধিত্ব করে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন প্রতিযোগীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা