× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবির সাংবাদিকতা বিভাগে সিজেনের রিজিওনাল ক্লাস্টার মিটিং

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্কের (সিজেন) রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্কের (সিজেন) রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্কের (সিজেন) রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি শ্রেণিকক্ষে ডয়চে ভেলে (DW) একাডেমি ও সিজেন বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাবি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণার অ্যাবস্ট্রাক্ট এবং রিসার্চ কনসেপ্ট নোট তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (IUB) অনুষ্ঠেয় ১১তম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শর্ট-ফর্ম ভিডিওর ব্যবহার ও ভুল তথ্যের মতো বিষয়গুলোকে সমসাময়িক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি ইউএলএবির উপ-উপাচার্য ও সিজেন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. জুড ডব্লিউ. আর. জেনিলো বলেন, ২০১৮ সালে রাবিতে ‘রাজশাহী ডিক্লারেশন’-এর মধ্য দিয়ে সিজেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যোগাযোগ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা বাড়ানোই এ নেটওয়ার্কের লক্ষ্য।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া প্রশিক্ষণ পরিচালনা করেন বিভাগের অধ্যাপক ড. মো. মশিহুর রহমান ও সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। তাঁরা অ্যাবস্ট্রাক্ট লেখার কাঠামো, শব্দসীমা ও গবেষণার উদ্দেশ্য তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের ২৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট লেখার অনুশীলন করানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক আমেনা খাতুন। বিকেল ৩টায় মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা