× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্রযুক্তি উৎসব ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহিত করতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় প্রযুক্তি উৎসব ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহিত করতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় প্রযুক্তি উৎসব ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহিত করতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় প্রযুক্তি উৎসব ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত এ উৎসবের সমাপনী পর্ব শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই।" তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী তরুণদের দেশের সার্বিক প্রযুক্তিগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্ট চেয়ারম্যান রেজাউল করিম প্রতিযোগীদের ‘ক্ষুদে বিজ্ঞানী’ হিসেবে আখ্যায়িত করে উদ্ভাবনী কাজের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন। একই সঙ্গে চমৎকার এই উদ্যোগের জন্য তিনি আইইইই সাউথইস্ট ইউনিভার্সিটি ব্রাঞ্চকে ধন্যবাদ জানান।

এবারের ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী, তরুণ গবেষক ও উদ্ভাবকদের একই প্ল্যাটফর্মে এনে গবেষণা, প্রকৌশল, অটোমেশন ও কম্পিউটার সায়েন্সের নতুন দিগন্ত উন্মোচন করা। আয়োজকদের আশা, এ আয়োজন ভবিষ্যতে উদ্ভাবন প্রদর্শন ও গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। চূড়ান্ত সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিজয়ী তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা