বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪ পিএম
হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে কাউন্সিলরদের ভোটে বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম। এ ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান রিপন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কেন্দ্রীয় কাউন্সিলের পাশাপাশি ঢাবি শাখারও এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বিজয়ী হাসিব আল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মহিউদ্দিন ও সাকিবুল হাসান। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী ফেরদৌস আইয়ামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ সাকিব।