× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির ৫ ছাত্রী হলে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭ পিএম

চবির ৫ ছাত্রী হলে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল। ছবি: সংগৃহীত

চবির ৫ ছাত্রী হলে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি নারী আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ইতিমধ্যে ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রী হলগুলোতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরেই ডিপ ফ্রিজের সংকট চলছিল। বিষয়টি নিয়ে আবাসিক ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বিষয়টি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে জানান। শিক্ষার্থীদের ভোগান্তির কথা শুনে প্রতিমন্ত্রী দ্রুততম সময়ে পাঁচটি ছাত্রী হলের জন্য পাঁচটি ডিপ ফ্রিজ সরবরাহের উদ্যোগ নেন।

শিক্ষার্থীদের আশা, এতে খাবার সংরক্ষণ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং আবাসিক জীবনে স্বস্তি ফিরবে।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণে শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছিলেন। তাদের এই দাবির কথা জানানোর পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা