× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবির ৪৮ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবিদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

তিন বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হবে।

এ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। 

তিনি জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং তাদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করার উদ্দেশ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. তাহাইরুল আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ৪৮ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন। এর মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী। এর আগে সর্বশেষ ২০২০ সালে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা