× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬ পিএম

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসাদুল আলম শেখ নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসাদুল আলম শেখ নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসাদুল আলম শেখ নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তাকে আটক করে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় আশুলিয়া থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

আসাদুল বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

পুলিশে দেওয়ার আগে জিজ্ঞাসাবাদের সময় প্রক্টরিয়াল টিম আসাদুলের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে। এ সময় ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য ও প্রমাণ পাওয়া যায়। তার মুঠোফোনে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, জাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক এনামসহ বিভিন্ন নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এছাড়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক হোসনে আরার বেবী সঙ্গেও আসাদুলের যোগাযোগ ছিল বলে জানা যায়। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আসাদুল আমেরিকা থেকে পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোর্টালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে প্রচারণামূলক সংবাদ প্রকাশ করা হতো। এমনকি জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়েও ওই পোর্টালে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুস সাত্তার বলেন, “আমরা দেখেছি, আসাদুল এর আগেও ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং এখনো গোপনে সে এই নেটওয়ার্ক রক্ষা করে যাচ্ছে। হল সংসদ ও জাকসুর নেতাদের তথ্য সে (আসাদ) দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাঠিয়েছে। তাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। তার নামে মামলা হবে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে।”

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দায়ের করেছে এবং মামলা রুজু হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা