প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০ পিএম
চীনের শিয়ামেন শহরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’-এ মূল বক্তব্য উপস্থাপন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। ছবি: এনএসইউ
চীনের শিয়ামেন শহরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’-এ মূল বক্তব্য উপস্থাপন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সম্মেলনের ‘দ্য ওশান ইকোনমি অ্যান্ড ফিউচার বিনিয়োগ: ফাইন্যান্সিং অ্যান ইনক্লুসিভ ব্লু ফ্রন্টিয়ার’ শীর্ষক অধিবেশনে তিনি এই বক্তব্য দেন।
টেকসই প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক বিনিয়োগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উপায় নিয়ে এবারের সম্মেলনে আলোচনা চলছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্ভাবক ও শিল্প খাতের নেতারা অংশ নেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড), চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও শিয়ামেন মিউনিসিপ্যাল সরকারের অংশীদারত্বে আয়োজিত এ সম্মেলনটি ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড (সিফিট)’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
সম্মেলনে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ‘ব্লু ইনক্লুসিভ ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি নতুন উদ্যোগের প্রস্তাব করেন। উদ্যোগটির চারটি প্রধান স্তম্ভ হলো—ব্লু মাইক্রোফাইন্যান্স ফ্যাসিলিটি, ব্লেন্ডেড ব্লু কার্বন অ্যান্ড ইমপ্যাক্ট ফান্ড, প্রযুক্তি অংশীদারত্ব এবং যৌথ একাডেমিক কর্মসূচি। বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়।
এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব সৃষ্টি—এই বৈশ্বিক ইস্যুগুলোতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকার ও সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন উপাচার্য।