× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসের ১০৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসের ১০৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর আয়োজনে ‘সাজিদান রাফসান অ্যান্ড দ্য ফিউচার অব গ্লোবাল হেলথকেয়ার: ফ্রম ক্যান্সার জিনোমিক্স অ্যান্ড কম্পিউটেশনাল মেডিসিন টু ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্ট মেডটেক অ্যান্ড নেক্সট-জেনারেশন বায়োমেডিকেল সিস্টেমস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসের ১০৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির। তিনি তার বক্তব্যে আধুনিক স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাজিদান রাফসান। তিনি একজন ক্যান্সার তথ্য গবেষক, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বৈশ্বিক স্বাস্থ্য উদ্ভাবক এবং সামাজিক উদ্যোক্তা। তিনি কম্পিউটেশনাল অনকোলজি, মানবিক স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থার রূপান্তর নিয়ে কাজ করছেন। তিনি অ্যাপেক্সস্ট্রাইড এবং শিরিন সাজমিলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরপির সহকারী পরিচালক সামিনা আলম। অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ক্যান্সার জিনোমিক্স, কম্পিউটেশনাল মেডিসিন, বুদ্ধিমান চিকিৎসা প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের বায়োমেডিকেল সিস্টেমসহ বৈশ্বিক স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা