প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: ববি হাজ্জাজ
নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, “সকল বদলি এখন স্থগিত সকল বদলি স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়ন হয়ে যাক। নতুন চালু হয়ে গেলে পরে এটা নিয়ে আলোচনা করব”।
কবে নাগাদ বদলি স্থগিত থাকবে এ বিষয়ে প্রতিমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, “সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ আছে তো। তাদের প্লেসমেন্ট হবার পর এটি আবার চালু হবে। এটা টেম্পোরারি। তবে অন্তত দুই মাস তো লাগবেই পুরো প্রসেসটায়, এটা আমার ধারণা”।