× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসিতে সাত প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদন করল ইস্টার্ন ইউনিভার্সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫১ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের কাছে সাতটি অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার হস্তান্তর করে। ফাইল ছবি

ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের কাছে সাতটি অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার হস্তান্তর করে। ফাইল ছবি

ইস্টার্ন ইউনিভার্সিটির সাতটি অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার জমা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাতটি অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার হস্তান্তর করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এস. এম. সিরাজী এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর মো. মাইদুল ইসলাম।

অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করা সাতটি প্রোগ্রাম হলো- ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, এলএলবি এবং ব্যাচেলর অব ফার্মেসি।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে বিএসির ফুল-টাইম মেম্বার অধ্যাপক ড. মো. শাহ আমরান, অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান এবং অ্যাক্রেডিটেশন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ যথাযথভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, সাতটি অ্যাকাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রমের সামঞ্জস্য প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা