× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিগারেট হাতে ইবির প্রক্টরের মাদকবিরোধী অভিযান

ইবি প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম

মাদকবিরোধী অভিযানের সময় ইবির প্রক্টর হাতে জ্বলন্ত সিগারেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদকবিরোধী অভিযানের সময় ইবির প্রক্টর হাতে জ্বলন্ত সিগারেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অথচ সেই অভিযানের সময়ই তার হাতে জ্বলন্ত সিগারেটÑ এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের এমন দৃশ্য সামনে আসার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। মাদকবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী একজন দায়িত্বশীল ব্যক্তির প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে নামে প্রক্টরিয়াল বডি। প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা ক্যাম্পাসের ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রী হল এলাকা ও ইবি লেকে অভিযান পরিচালনা করেন।

পরে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি নামের একটি ফেসবুক পেজ থেকে অভিযানের ভিডিও প্রকাশ করা হয়। এতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে অভিযান পরিচালনা করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর এভাবে প্রকাশ্যে সিগারেট হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিলে শিক্ষার্থীদের কাছে কী বার্তা যাবে? মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া ব্যক্তির হাতেই যদি সিগারেট থাকে, তাহলে বিষয়টি সাংঘর্ষিক মনে হয়। শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।

অপর এক শিক্ষার্থী ব্যঙ্গাত্মকভাবে বলেন, তিনি ক্যাম্পাস থেকে মাদক দূর করতে এসেছিলেন, নাকি সিগারেট খাওয়ার জন্য নিরাপদ জায়গা খুঁজছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রক্টর স্যারের নির্দেশে রাতে অভিযান চালানো হয়। অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চার-পাঁচটি প্রেমিক জুটিকে দেখা যায়। তাদের সতর্ক করা হয়েছে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা