× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবি ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি হলেন ছাত্রশক্তির নতুন সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব। ফাইল ছবি

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার মামলার আসামি আহসান লাবিবকে জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। 

জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় বুধবার সংগঠনটির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শামীম মোল্লা হত্যায় জড়িত থাকার অভিযোগে আহসান লাবিবসহ ৮ শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শামীম মোল্লার বড় ভাই শাহিন আলম ওই বছরের ৯ অক্টোবর ঢাকার একটি আদালতে আরেকটি হত্যা মামলা করেন।

হত্যা মামলার আসামি হওয়ার পরও লাবিব পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নির্বাচিত হন। এবার তাকে জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও দেওয়া হলো।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই আনিসুর রহমান বাপ্পী বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। যারা গ্রেপ্তার হয়নি, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে আহসান লাবিবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, অনেকেই এটা নিয়ে কথা বলছে। ছাত্রলীগেরও কেউ কেউ তাকে অপরাধী বানানোর চেষ্টা করছে। সে কতটুকু অপরাধী বা কতটুকু অপরাধী নয়, সেটা দেশের আইন, আদালত ও বিচার করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা