× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে কিউবস্যাট প্রতিযোগিতার সামার ক্যাম্পে এনএসইউর গবেষক দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম

চীনে কিউবস্যাট প্রতিযোগিতার সামার ক্যাম্পে এনএসইউর গবেষক দল। ছবি: এনএসইউ

চীনে কিউবস্যাট প্রতিযোগিতার সামার ক্যাম্পে এনএসইউর গবেষক দল। ছবি: এনএসইউ

চীনের ঐতিহাসিক শিয়ান শহরে অনুষ্ঠিত ‘অ্যাপস্কো কিউবস্যাট কম্পিটিশন’ (এসিসি) গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একটি গবেষক দল। কিউবস্যাট মূলত এক শ্রেণির ন্যানো-স্যাটেলাইট। গত ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

এনএসইউর এই গবেষক দলটির নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. শাহনেওয়াজ সিদ্দিকী।

চীনের শীর্ষস্থানীয় নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি (এনপিইউ) ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে এনএসইউর গবেষকেরা কিউবস্যাটের বিভিন্ন উপ-ব্যবস্থা যেমন—অনবোর্ড কম্পিউটার, নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পাওয়ার সিস্টেম, কাঠামো একীকরণ, তথ্য ব্যবস্থাপনা এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিংয়ের ওপর হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এনএসইউ দলটিকে একটি কঠোর যোগ্যতা অর্জন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুরুতে তারা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সিং সংস্থা (স্পারসো) কর্তৃক জারি করা একটি আহ্বানে সাড়া দেয়। পরে কিউবস্যাটের একটি বিস্তারিত নকশা জমা দেয় দলটি। অ্যাপস্কোর বিশেষজ্ঞ প্যানেল সেই নকশাটি মূল্যায়ন ও গ্রহণ করার পরই দলটির এই ক্যাম্পে অংশগ্রহণের পথ সুগম হয়।

স্পারসো বাংলাদেশে এশিয়া প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের (অ্যাপস্কো) ফোকাল এজেন্সি হিসেবে কাজ করে। গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো কিউবস্যাটের একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি, পরীক্ষা ও যাচাই করা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা