প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩ পিএম
অধ্যাপক ইমরান রহমান। ফাইল ছবি
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ইমরান রহমান।
মঙ্গলবার তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ইমরান রহমান উচ্চশিক্ষায় চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। আইইউবিতে যোগ দেওয়ার আগে তিনি দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবেও কাজ করেছেন। প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন ও শিল্প খাতের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বৃদ্ধিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।