× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১১:৪৪ এএম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০-এর অধিক অংশগ্রহণকারী এ আয়োজনে অংশগ্রহণ করছেন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০-এর অধিক অংশগ্রহণকারী এ আয়োজনে অংশগ্রহণ করছেন

নিলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২য় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬ এর দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে তিনটি হাউজের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০-এর অধিক অংশগ্রহণকারী এ আয়োজনে অংশগ্রহণ করছেন। আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, আইনগত বিশ্লেষণ, সংসদীয় বিতর্ক ও গণতান্ত্রিক চর্চার বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আয়োজনের প্রথম দিনে অংশগ্রহণকারীরা তিনটি পৃথক হাউজে নির্ধারিত আইনের বিভিন্ন আইনগত জটিলতা, আইন প্রণয়ন, সংশোধন ও খসড়া প্রণয়ন নিয়ে বিস্তারিত বিতর্ক ও আলোচনা করেন। হাউজগুলো হলো হাউস ১: পরিবেশগত ন্যায়বিচার পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫,  হাউস ২: নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা—নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং হাউস ৩: নিরাপদ অভিবাসন ও মানবসমাজ—মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬।

অংশগ্রহণকারীদের কাছ থেকে পূর্বে একটি করে খসড়া প্রস্তাব জমা নেওয়া হয়। সেখান থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রথমে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং পরবর্তীতে অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।

দ্বিতীয় দিনের কার্যক্রম হিসিবে নির্ধারিত বিষয়গুলোর ওপর দলভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত, উপস্থাপনা শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুনরায় বিতর্ক, সমালোচনামূলক পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংশোধিত খসড়া বিলের ওপর ভোট প্রদান এবং বিল আনুষ্ঠানিকভাবে গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের আইনগত বিশ্লেষণ, যুক্তিনির্ভর বক্তব্য, নীতিপ্রস্তাব, বিতর্ক, দলগত কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের মধ্য হাউস ১-এর সেরা সংসদ সদস্য: যশোর-২, সেরা সরকারি দলের সংসদ সদস্য: দিনাজপুর-৬, সেরা বিরোধী দলের সংসদ সদস্য: নোয়াখালী-৬, সেরা নীতিপত্র পুরস্কার: নাটোর-৩,সেরা সংশোধনী প্রস্তাব পুরস্কার:রংপুর-৬। হাউস ২-এর  সেরা সংসদ সদস্য: পটুয়াখালী-৩, সেরা সরকারি দলের সংসদ সদস্য: দিনাজপুর-৬, সেরা বিরোধী দলের সংসদ সদস্য: বাগেরহাট-২, সেরা নীতিপত্র পুরস্কার: ময়মনসিংহ-৫,সেরা সংশোধনী প্রস্তাব পুরস্কার: ঢাকা-৮। হাউস ৩-এর সেরা সংসদ সদস্য:রাজশাহী-৬, সেরা সরকারি দলের সংসদ সদস্য: পাবনা-১, সেরা বিরোধী দলের সংসদ সদস্য: নড়াইল-২,সেরা নীতিপত্র পুরস্কার:মুন্সিগঞ্জ-২,সেরা সংশোধনী প্রস্তাব পুরস্কার: ঢাকা-৬ ও নোয়াখালী-৩ যৌথভাবে এছাড়াও, সেরা অবজারভার হলেন হাউস ৩-এর সানজিদা আলম, সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল তাজরিন তাহরিয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা