× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১১:০১ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১১:১১ এএম

মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে তৃতীয় স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ কপোতাক্ষী নূপুরমা সিঞ্চিকে ‘ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে তৃতীয় স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ কপোতাক্ষী নূপুরমা সিঞ্চিকে ‘ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ‘ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস (ডিআইএস) অ্যাওয়ার্ড’-এ সেরা তিন শিক্ষার্থীর একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি। 

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

সম্প্রতি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডিআইএস অ্যাওয়ার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিট’ অনুষ্ঠানে সিঞ্চির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এতে যুক্তরাষ্ট্র, কানাডা, মিয়ানমার, মিসর ও থাইল্যান্ডসহ ২৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) বৃত্তি পান সিঞ্চি।

এ বৃত্তির আওতায় তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার প্রোগ্রামে ভর্তি হন।

মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে ফার্স্ট ক্লাস ফলাফল অর্জন করে তৃতীয় স্থান অধিকার করায় ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে ‘ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। 

অনুষ্ঠানে তার হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর সিঞ্চি বলেন, “এই স্বীকৃতি শুধুমাত্র একটি গর্বিত মুহূর্ত নয়, বরং আমার একাডেমিক যাত্রায় অর্থপূর্ণ একটি মাইলফলকও।”

নিজের এই অর্জনের পেছনে যারা তাকে সহযোগিতা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সিঞ্চি বলেন, ইন্ডিয়ান থিয়েটার, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তার কাছে মূল ঠিকানার মতো। নিজের বিভাগের কাছ থেকে পাওয়া এ সম্মাননা স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাকাডেমিক কাজের পাশাপাশি সিঞ্চি ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত ‘ডিজঅ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট’ উদ্যোগে চার বছর কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। 

এ সময়ে তিনি ঢাকা থিয়েটারসহ বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কাজের সুযোগ পান।

অন্তর্ভুক্তিমূলক শিল্পচর্চা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে শিল্পের ভূমিকা নিয়ে কাজ করা ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।

থিয়েটারের পাশাপাশি লেখালেখি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় সিঞ্চি। তার সৃজনশীল কাজে সাংস্কৃতিক পর্যবেক্ষণ, ব্যক্তিগত অনুভব ও সামাজিক সচেতনতার নানা দিক উঠে আসে। 

চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমকালীন বাস্তবতাকে প্রশ্ন, নথিবদ্ধ ও নতুনভাবে ব্যাখ্যার চেষ্টা করেন তিনি।

সিঞ্চি বিশ্বাস করেন, শিল্প মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক সচেতনতা তৈরি করতে পারে। থিয়েটার, সাহিত্য ও চলচ্চিত্র- এই তিন মাধ্যমের মধ্য দিয়ে অর্থবহ শিল্প-সংলাপ তৈরির লক্ষ্যে তার সৃজনশীল যাত্রা অব্যাহত রয়েছে।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীনাক্ষী গোয়াল বলেন, “ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের আন্তর্জাতিক শিক্ষার্থীর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

উল্লেখ্য, ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সের সেরা শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা