× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণ

চবি প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২২:০৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তিনটি হাউজের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তিনটি হাউজের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২য় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনটি হাউজের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তিনটি হাউজের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আয়োজনের প্রথম দিনে অংশগ্রহণকারীরা তিনটি পৃথক হাউজে নির্ধারিত আইনের বিভিন্ন আইনগত জটিলতা, আইন প্রণয়ন, সংশোধন ও খসড়া প্রণয়ন নিয়ে বিস্তারিত বিতর্ক ও আলোচনা করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে পূর্বে একটি করে খসড়া প্রস্তাব জমা নেওয়া হয়। সেখান থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রথমে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং পরবর্তীতে অন্য সদস্যরা আলোচনায় অংশ নেন।

দ্বিতীয় দিনের কার্যক্রম হিসেবে নির্ধারিত বিষয়গুলোর ওপর দলভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত, উপস্থাপনা শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুনরায় বিতর্ক, সমালোচনামূলক পর্যালোচনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংশোধিত খসড়া বিলের ওপর ভোট প্রদান এবং বিল আনুষ্ঠানিকভাবে গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের আইনগত বিশ্লেষণ, যুক্তিনির্ভর বক্তব্য, নীতিপ্রস্তাব, বিতর্ক, দলগত কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা