× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৮তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২২:০১ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৮তম সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৮তম সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আইন উপদেষ্টা মহিউদ্দিন মুরাদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী।

সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাডেমিক কমিটি ও পাঠক্রম কমিটির কার্যবিবরণী নিয়েও আলোচনা করা হয়। পরে তা অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা