× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনবরণে রাবি উপাচার্য

‘আজ থেকে তোমরাই রাবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর’

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:৪১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২১:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীনদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেছেন, আজ থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

সভাপতির বক্তব্যে উপাচার্য ফরিদুল ইসলাম বলেন, ‘আজ থেকে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্ববিদ্যালয়ের একজন অংশীদার হিসেবে তোমরা রাবিকে ধারণ করবে এবং ইতিবাচকভাবে তুলে ধরার দায়িত্ব পালন করবে।’

বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা ও মুক্তচিন্তার অঙ্গন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতারও সীমারেখা রয়েছে। শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও কাজের মধ্য দিয়ে সেই দায়িত্বশীলতার প্রতিফলন ঘটাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা মেধাবীদের মধ্যেও মেধাবী।

নবীনবরণ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশীদ আলম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমানও বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা