× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের কণ্ঠস্বর নিশ্চিতের তাগিদ এনএসইউয়ের ওয়েবিনারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম

রোহিঙ্গাদের নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নেওয়া বক্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গাদের নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নেওয়া বক্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক আন্তর্জাতিক ওয়েবিনারে বক্তারা বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও ন্যায়সংগত সমাধানের জন্য প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। 

তাদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব উপেক্ষা করে নেওয়া কোনো উদ্যোগ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারবে না।

রোহিঙ্গা গণহত্যার নবম বার্ষিকী উপলক্ষে ২৫ আগস্ট এনএসইউর সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ‘আমাদের ছাড়া আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়: প্রত্যাবাসনের পথে রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে।

এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, কূটনীতিক, গবেষক ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে সিপিএসের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ, বিশ্বাসযোগ্য যাচাই ব্যবস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ- এই পাঁচটি মূলনীতিকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে।

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ তোফায়েল বলেন, নির্বাসনে জন্ম নেওয়া একটি প্রজন্ম বেড়ে উঠছে এবং মানবিক সহায়তা কখনোই নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প হতে পারে না।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিনিধিরা অভিযোগ করেন, অতীতে রোহিঙ্গাদের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই প্রত্যাবাসনসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। 

তারা প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্রত্যাবাসন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

সাংবাদিক ও গবেষক আদিল সাখাওয়াত বলেন, রাখাইনে এখনও রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার অস্বীকার করা হচ্ছে। ফলে বর্তমান পরিস্থিতি নিরাপদ প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির রোহিঙ্গাদের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তাদের অভিন্ন অবস্থান তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

সমাপনী বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনায় রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি রোহিঙ্গা তরুণদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও কমিউনিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা