× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএলআরআইয়ে এনএসইউর এগ্রিকালচার মার্কেটিং শিক্ষার্থীদের শিক্ষাসফর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৪২ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটি মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে একটি শিক্ষাসফরের আয়োজন করেছে। ছবি: এনএসইউ

নর্থ সাউথ ইউনিভার্সিটি মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে একটি শিক্ষাসফরের আয়োজন করেছে। ছবি: এনএসইউ

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) একটি শিক্ষাসফরের আয়োজন করেছে।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের মার্কেটিং বিভাগ এগ্রিকালচার মার্কেটিং কোর্সের অংশ হিসেবে ২০ আগস্ট এ শিক্ষাসফরের আয়োজন করে। বিভাগের ৫১ জন শিক্ষার্থীর সঙ্গে সফরে অংশ নেন শিক্ষক ড. মেহে জেড রহমান।

শ্রেণিকক্ষের পাঠকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এ শিক্ষাসফরের আয়োজন করা হয়। সফরে শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন, যার মধ্যে ছিল মূল্য সংযোজিত প্রাণিজ পণ্য, টিকা উৎপাদন, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পশুখাদ্য উৎপাদন, জাত সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং গবেষণাগারভিত্তিক বিভিন্ন কার্যক্রম।

এ সময় শিক্ষার্থীরা কৃষি ও প্রাণিসম্পদ কীভাবে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তরিত হয়, তা সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা, উদ্ভাবন, মান ব্যবস্থাপনা ও মূল্য সংযোজনের গুরুত্ব সম্পর্কেও তারা ধারণা পান।

এ শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রাণিসম্পদ শিল্পে কৃষিপণ্যের বিপণনসংক্রান্ত ধারণার বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন। একই সঙ্গে শ্রেণিকক্ষের একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্প ও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর সুযোগ তৈরি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা