× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্নাল প্রকাশনায় ডিওআই নম্বর ব্যবস্থা চালু করছে রুয়েট

রাজশাহী অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:২৪ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) তাদের নিজস্ব গবেষণা জার্নাল প্রকাশনা প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে অটোমেশন পদ্ধতি এবং ডিওআই নম্বর প্রয়োগ ব্যবস্থা চালু করেছে।

এই উদ্যোগের ফলে এখন থেকে রুয়েটের জার্নালগুলোতে গবেষণাপত্র জমা দেওয়া থেকে শুরু করে রিভিউ ও চূড়ান্ত প্রকাশনার পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা যাবে। 

আগামীকাল রবিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড.  আখতার হোসেন।  

সম্পূর্ণ অটোমেশনকৃত এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভলপ করেছে। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম। 

এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সকল প্রকার পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশনকৃত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (জিইএএস)-এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন অ্যান্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-আমিন-আল-আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন প্রমুখ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা