× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:০৫ পিএম

আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)। ছবি: বিইউ

আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)। ছবি: বিইউ

আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ড্রামা ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলকে হারিয়ে এ গৌরব অর্জন করেছে বিইউসিসি।

প্রতিযোগিতায় বিউসিসি ‘রেইনকোট’ নাটকটি পরিবেশন করে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তারেক শুভ।

২০ আগস্ট রাতে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ইউএপির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য ইউনিভার্সিটিগুলো হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ; বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ; আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি; প্রাইম ইউনিভার্সিটি; নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ও সরকারি তিতুমীর কলেজ।

প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিইউসিসির এই সাফল্য সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ ইউনিভার্সিটিরর জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ অর্জনের বিষয়ে ক্লাবের সদস্যরা জানান, তাদের ছিল আত্মবিশ্বাস, পরিশ্রম ও একে অপরের প্রতি বিশ্বাস। সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা এগিয়ে গেছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার ও উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা