× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে রোবট নিয়ে শতাধিক ছাত্র-ছাত্রীর আনন্দ-আড্ডা

যশোর সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২২:০৯ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:২৩ পিএম

যশোরে রোবট নিয়ে শতাধিক ছাত্র-ছাত্রীর আনন্দ-আড্ডা

যশোরে ব্যতিক্রমী আয়োজনে রোবট নিয়ে আড্ডা-আনন্দে মেতে উঠল শতাধিক শিক্ষার্থী। রোবটিক্স প্ল্যাটফরম ‘রোবআড্ডা’র আয়োজনে শিক্ষার্থীরা এ আড্ডা-আনন্দে মেতে ওঠেন।

বৃহস্পতিবার যশোরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের হলরুমে রোবটিক্সের কর্মশালা ‘চলো রোবট নিয়ে জানি’ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সামিয়াতুল খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাজমুল আকাশ। কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘আন্তর্জাতিক রোবটিক্স চ্যাম্পিয়নশিপে’-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিনহাজুল আবেদীন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়াতুল খান বলেন, ‘রোবআড্ডা মূলত একটি ই-লার্নিং প্ল্যাটফরম, যেখানে সারা দেশে শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে জ্ঞান দেওয়া হয়। সারা দেশে কর্মশালা আয়োজনসহ নিজেদের সাইটে বিভিন্ন কোর্সের মাধ্যমে শিক্ষার্থদের রোবটিক্স শেখানো হয়।’

কর্মশালায় অংশ নেন যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল, যশোর কালেক্টরেট স্কুল, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল ও ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বিজ্ঞান ক্লাবের শতাধিক শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা