বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৫৫ পিএম
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও সব বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার কেমিক্যাল উইপন্স কনভেনশনের (সিডব্লিউসি) অধীনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও সব বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগের কমডোর মো. মনির উদ্দীন মল্লিক (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।