× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনএসইউতে ‘নদীনির্ভর ইতিহাস ও ভূরাজনীতি’ বিষয়ক পাঠকসভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘নদীনির্ভর ইতিহাস ও ভূরাজনীতি’ বিষয়ক পাঠকসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘নদীনির্ভর ইতিহাস ও ভূরাজনীতি’ বিষয়ক পাঠকসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘নদীনির্ভর ইতিহাস ও ভূরাজনীতি’ বিষয়ক পাঠকসভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) আয়োজনে ২০ আগস্ট এ সভার আয়োজন করে।

সভায় ইতিহাসবিদ ড. ইফতেখার ইকবালের দ্য রেঞ্জ অব দ্য রিভার: আ রিভারাইন হিস্ট্রি অব এম্পায়ার অ্যাক্রস চায়না, ইন্ডিয়া অ্যান্ড সাউথইস্ট এশিয়া গ্রন্থ নিয়ে আলোচনা হয়। 

সভাটিতে মূল আলোচক ছিলেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন।

অনুষ্ঠানের শুরুতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বক্তব্য দেন।

তিনি বলেন, স্টাডি সার্কেল বা পাঠকসভার মতো আয়োজন বিভিন্ন বিভাগের মধ্যে বুদ্ধিবৃত্তিক সংযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে। 

একই সঙ্গে নদী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা রাজনৈতিকভাবে পরিচালিত হলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আলোচনায় ড. বাতেন বলেন, গ্রন্থটিতে নদীকে শুধু জলপ্রবাহ হিসেবে নয়, মানুষের জীবন, জীববৈচিত্র্য ও প্রতিবেশব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বইটিতে ব্রহ্মপুত্র, ইয়াংসি, সালউইন, মেকং, রেড ও ইরাবতী- এই ছয়টি নদীকে কেন্দ্র করে এশিয়ার ইতিহাস ও ভূরাজনীতি বিশ্লেষণ করা হয়েছে। নদীগুলোর উৎস তিব্বতীয় হিমালয় এবং বিভিন্ন অঞ্চলের সঙ্গে এগুলোর বহুমাত্রিক সংযোগ রয়েছে।

বক্তব্যে ব্রহ্মপুত্রের ঐতিহাসিক গুরুত্বও উঠে আসে।

নদীটি একসময় গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের পাশাপাশি সাংস্কৃতিক ও ধর্মীয় যোগাযোগের মাধ্যম হিসেবেও ভূমিকা রেখেছে। এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর নদীনির্ভর জ্ঞান ও নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন ড. বাতেন।

সভায় নদীর ওপর মানবিক হস্তক্ষেপ ও বাঁধ নির্মাণের প্রভাব নিয়েও আলোচনা হয়। ফারাক্কা ব্যারাজের উদাহরণ টেনে ড. বাতেন ভাটির দেশগুলোর নদী, পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব তুলে ধরেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা