× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাশার পাহাড়ে আছড়ে পড়ছে হতাশার ঢেউ

রাজিব রায়হান, জাবি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ০৯:৫৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ৩৩ বছরের নিস্তব্ধতা ভেঙে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, তখন পুরো ক্যাম্পাস যেন এক নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছিল। সাধারণ শিক্ষার্থীদের চোখে ছিল একরাশ রঙিন স্বপ্নÑ এবার হয়তো দূর হবে দীর্ঘদিনের সব অব্যবস্থাপনা, ফিরবে শিক্ষার্থীদের হারানো অধিকার। কিন্তু নির্বাচনের পর ১১ মাসের দীর্ঘ পথচলায় সেই আকাশচুম্বী প্রত্যাশার পাহাড়ে এখন কেবলই হতাশার কালো মেঘ। শিক্ষার্থীদের অধিকার আদায়, মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা যেন আটকে আছে গতানুগতিকতার পুরনো ফ্রেমে। দৃশ্যমান কিছু কাঠামোগত কাজের বাইরে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের মৌলিক সংকটগুলো রয়ে গেছে আগের মতোই তিমিরে।

স্বপ্নের ক্যানভাসে শুধুই বিবর্ণ দাগ

একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার শিক্ষার্থীরা। অথচ সেই শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো আজও অবহেলিত। আবাসিক হলগুলোর ডাইনিংয়ে প্রতিদিন যে খাবার পরিবেশন করা হয়, তা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ দীর্ঘদিনের। পুষ্টিমান তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই তা খাওয়ার অনুপযোগী। জাকসু সচল হওয়ার পর শিক্ষার্থীরা আশা করেছিলেন, অন্তত তাদের দুপুরের বা রাতের আহারটুকু স্বস্তিদায়ক হবে। কিন্তু বাস্তবতা হলো, ডাইনিংয়ের খাবারের মানে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।

ভোগান্তির অন্তহীন প্রহর

একুশ শতকের এই ডিজিটাল যুগে এসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজকর্ম চলছে মান্ধাতা আমলের নিয়মে। একটি পূর্ণাঙ্গ অটোমেশন সিস্টেম চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। 

চারুকলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইমরোজ ইলা আক্ষেপের সুরে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তিন দশকেরও বেশি সময় পর ফিরে আসা একটি ছাত্র সংসদ যে মৌলিক পরিবর্তনের সূচনা করবে বলে আমরা আশা করেছিলাম, তার বদলে অনেক ক্ষেত্রেই আবার পুরনো রাজনৈতিক সংস্কৃতি আর গতানুগতিকতার ছায়াই দেখা যাচ্ছে। 

প্রাণপ্রকৃতি রক্ষা ও প্রতিশ্রুতির ব্যবধান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য দেশজুড়ে সমাদৃত। এই প্রাণপ্রকৃতি রক্ষায় একটি ‘মাস্টার প্ল্যান’ বা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু সেই স্বপ্নের মাস্টার প্ল্যান এখনও দৃশ্যমান হয়নি। শিক্ষার্থীদের বেশ কিছু মৌলিক সমস্যা এখনও রয়ে গেছে। অটোমেশন ব্যবস্থায় জটিলতা, মেডিকেলে ওষুধের অভাব রয়েই গেছে।

সীমাবদ্ধতা ও দায়বদ্ধতার টানাপড়েন 

সমালোচনার জবাবে জাকসুর প্রতিনিধিরা অবশ্য রাতারাতি সব পরিবর্তনের অবাস্তবতার কথা তুলে ধরেছেন। জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা সেশনজটের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা একাধিকবার একটি একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করে সব বিভাগকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসনের ধীরগতির কারণে তা বাস্তবায়িত হয়নি।‘

জাকসুর জিএস মাজহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশের কাছে দাবি করেন, ‘জাকসু শুরু থেকেই শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। 

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু নিজেদের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করে নেন। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘জাকসু অনেক উন্নয়নমূলক কাজ করলেও শিক্ষার্থীদের প্রত্যাশিত কিছু মৌলিক পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অটোমেশন চালু, মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং নিরাপত্তা বেষ্টনী নির্মাণের মতো বড় প্রকল্পগুলোতে বাজেট সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে কাঙ্ক্ষিত গতি আসেনি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা