× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে নিজস্ব শিক্ষককে চেয়ারম্যান নিয়োগের দাবিতে ভবনে তালা

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৪১ পিএম

ইবির মার্কেটিং বিভাগে নিজ বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন ও ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইবির মার্কেটিং বিভাগে নিজ বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন ও ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে নিজ বিভাগের শিক্ষককে চেয়ারম্যান (সভাপতি) হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন ও ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বিধিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে নতুন সভাপতি নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বিভাগীয় সভাপতির নিয়োগ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, বিভাগে সভাপতি হওয়ার যোগ্য কোনো শিক্ষক (ন্যূনতম সহকারী অধ্যাপক পদে কর্মরত) না থাকলে বর্তমান সভাপতিকে পুনরায় মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে বর্তমান সভাপতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব পালনে সম্মত না হলে সংশ্লিষ্ট অনুষদের ডিনকে ওই দায়িত্ব দেওয়া হবে।

বিধিমালায় ‘সিনিয়র’ বলতে পদবি বা পদমর্যাদায় সিনিয়র শিক্ষককে বোঝানো হয়েছে; বয়স বা চাকরিকালের ভিত্তিতে নয়। একই পদমর্যাদায় একাধিক শিক্ষক থাকলে ওই পদে চাকরিকালের ভিত্তিতে সিনিয়রিটি নির্ধারণ করা হবে। চাকরিকাল সমান হলে বর্তমান পদে পদোন্নতি বা নিয়োগের সময় ক্রমানুযায়ী যার নাম আগে রয়েছে, তাকে সিনিয়র হিসেবে গণ্য করা হবে।

রেজিস্ট্রার দপ্তরের তথ্যানুযায়ী, মার্কেটিং বিভাগে বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন। তারা সবাই সহকারী অধ্যাপক। তাদের মধ্যে একজন শিক্ষক পূর্বে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং অন্য একজন শিক্ষকের সভাপতির মেয়াদ গত ১৭ আগস্ট শেষ হয়েছে। ফলে বিধি অনুযায়ী বিভাগের অন্য তিনজন শিক্ষক সভাপতি হওয়ার যোগ্য বলে দাবি শিক্ষার্থীদের।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে প্রশাসনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান। পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অনুষদের তালা খুলে দেওয়ার আহ্বান জানান তারা। পরে প্রশাসনের অনুরোধে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিবিএ অনুষদের তালা খুলে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা