× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফজলুল হক হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসুর মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৭:৪৮ পিএম

মানববন্ধনে ডাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মানববন্ধনে ডাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল-মামুনের শাস্তি ও পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে ডাকসু।

মানববন্ধনে হল সংসদ নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার অভিযোগও তোলা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকাল তিনটায় এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় ‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘নিপীড়ক প্রভোস্ট গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন ডাকসুর নেতাকর্মীরা।

‘সিসিটিভি ফুটেজ গায়েবের চেষ্টা’

মানববন্ধনে ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, শিক্ষার্থী নির্যাতনের সিসিটিভি ফুটেজ গায়েব করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি বলেন, শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা প্রভোস্টকে প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে হামলা করা হয়েছে। শিক্ষার্থীদের এমন আন্দোলনে ছাত্রদলের বিরোধিতার কারণ জানতে চান তিনি। 

একই সঙ্গে ক্যাম্পাসে গণরুম-গেস্টরুম ব্যবস্থা ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

ছাত্রদলের উদ্দেশে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে হবে, নিপীড়কদের সহযোগী হওয়া যাবে না।

এমন রাজনীতির কারণেই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

‘শিক্ষার্থীদের দুর্বল ভাবার সুযোগ নেই’

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফজলুল হক হলে যেভাবে হামলা হয়েছে, তা সাবেক প্রক্টর গোলাম রব্বানীর সময়ের হামলাকেও ছাড়িয়ে গেছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা চুপ করে আছে বলে তাদের দুর্বল ভাবার সুযোগ নেই।

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, সিসিটিভি ফুটেজ দেখানোর বিষয়ে প্রশাসনের গাফিলতি থেকেই শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের সত্যতা বোঝা যায়। 

ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।

আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া অভিযোগ করেন, শাহবাগ থানায় ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলাকারীরাই ফজলুল হক হলের হল সংসদের ওপর হামলা চালিয়েছে।

তিনি প্রভোস্টের পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ডাকসুর অন্যান্য সম্পাদক, সদস্য এবং বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা