× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈতি ও রাইহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২২:১৪ পিএম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন কমিটির সভাপতি তানজিনা আক্তার চৈতি ও সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন। ছবি: লেখক সংগঠনটির সৌজন্যে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন কমিটির সভাপতি তানজিনা আক্তার চৈতি ও সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন। ছবি: লেখক সংগঠনটির সৌজন্যে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তানজিনা আক্তার চৈতি সভাপতি এবং রাইহান উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে বলা হয়েছে।

নতুন সভাপতি তানজিনা আক্তার চৈতি চট্টগ্রাম কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একই কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগেও পড়াশোনা করছেন।

দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, “তারুণ্যের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিজের ওপর অর্পিত দায়িত্ব ও পদের মর্যাদা রক্ষায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, “আমাদের এই সংগঠনটি তরুণ লেখকদের সুপ্ত প্রতিভার বিকাশ ও লেখালেখির পরিসর বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ শিক্ষার্থীদের মননে সাহিত্যপ্রেম ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সংগঠনটির সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখিতে সম্পৃক্ততা বাড়বে এবং নিয়মিত সাহিত্য আড্ডা ও কর্মশালার মাধ্যমে তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।

‘সুপ্ত প্রতিভা বিকশিত করাই আমাদের লক্ষ্য’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি তরুণ লেখকদের মেধা বিকাশে সারা দেশে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা