× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে নবীনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৪৩ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিবিএ ৭৩ ও ৭৪তম এবং এমবিএ ৭০ ও ৭১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিবিএ ৭৩ ও ৭৪তম এবং এমবিএ ৭০ ও ৭১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সোমবার এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিবিএ ৭৩ ও ৭৪তম এবং এমবিএ ৭০ ও ৭১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়োর ক্যারিয়ার, ইয়োর ফিউচার: দ্য রোড টু প্রফেশনাল সাকসেস’ শীর্ষক ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন।

এতে সেশন পরিচালনা করেন স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন লায়লা নাজনীন।

শিক্ষার্থীদের উদ্দেশে লায়লা নাজনীন বলেন, পেশাগত দক্ষতা অর্জন, ‘গ্রোথ মাইন্ডসেট’ তৈরি এবং সচেতনভাবে ক্যারিয়ার-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি নিয়মিত নতুন কিছু শেখা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা