× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে নবীনদের বরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৮:৪২ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসির চিফ অপারেটিং অফিসার মো. মঈন উদ্দিন মাজুমদার।

স্কুল অব ল-এর ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব স্বাগত বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (এলপিআর) এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. সেলিম রেজা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং ধারাবাহিকভাবে শেখার মানসিকতা গড়ে তোলা জরুরি।

তারা নবীন শিক্ষার্থীদের কৌতূহলী থাকা, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন, অন্যের প্রতি সহমর্মী হওয়া এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা