× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলার পিশাচ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৩:৩৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৩:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ১৪ ও ১৫ আগস্ট পিশাচ মেলা অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ১৪ ও ১৫ আগস্ট পিশাচ মেলা অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

দেশের জনগণের ওপর শোষণ, নিপীড়ন ও দমন-পীড়ন চালানো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তিকে প্রতীকীভাবে ‘পিশাচ’ হিসেবে উপস্থাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলার পিশাচ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে ১৪ ও ১৫ আগস্ট এ মেলা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার ১৪ আগস্ট সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন।

আয়োজকরা জানান, ইতিহাসের বিভিন্ন সময়ে যারা জনগণের অধিকার হরণ, জুলুম-শোষণ ও স্বৈরশাসন কায়েম করেছে, তাদের পৈশাচিক রূপ সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে এসব শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়াও মেলার অন্যতম উদ্দেশ্য।

মেলায় পৈশাচিক, ভৌতিক ও রক্তপায়ী চরিত্রের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে স্বৈরাচারের ভয়াল ও কদর্য রূপ তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক সংগঠন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে সাংবাদিক, শুভাকাঙ্ক্ষীসহ সর্বসাধারণকে পরিবারসহ মেলায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা