× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৯:২৪ পিএম

চুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব। ছবি: ফেসবুক থেকে

চুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব। ছবি: ফেসবুক থেকে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২৪ ব্যাচের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। তাদের দুজনেরই বাড়ি সিলেট বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, অর্ণব ও শান্ত দুপুরে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে হলের পুকুরে গোসল করতে নামেন। দুজনে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পুকুরের মাঝ অংশে গিয়ে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্নব সাহা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা