প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৮:০৬ পিএম
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছবি: এআই দিয়ে তৈরি
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাদেশসহ মুসলিম বিশ্বের দেশগুলোতে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে এ দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ নেই। তবে ঐচ্ছিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দবন্ধ। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার ও ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়।
মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজ বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার ছুটির ঘোষণা দিয়েছে।
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছবি: এআই দিয়ে তৈরি