× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:১১ পিএম


পরিচালনা পর্ষদের পকেট কমিটি বাতিলের দাবিতে কলেজ গেটের সামনে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

পরিচালনা পর্ষদের পকেট কমিটি বাতিলের দাবিতে কলেজ গেটের সামনে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখান বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের কমিটি নিয়মবর্হিভূতভাবে কাউকে না জানিয়ে অনুমোদনের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।

আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অবৈধ পকেট কমিটি গঠনে কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন কলেজ গেটের সামনে মঙ্গলবার  বেলা ১১টার দিকে তারা বর্তমান পরিচালনা পর্ষদ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধনে কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খান, সিরাজদিখান উপজেলা যুবদল সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার প্রমুখ অভিযোগ করে বলেন, অভিভাবক, ছাত্র ও স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে রাতের আঁধারে অধ্যক্ষ নিজে একটি পকেট কমিটি গঠন করছে।

কলেজের অভিভাবক, ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের অন্ধকারে রেখে অধ্যক্ষ স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পকেট কমিটি জমা করেছেন।

 আমরা সেই কমিটি প্রত্যাখ্যান করছি এবং সকলের মতামতের ভিত্তিতে এই পরিচালনা কমিটি গঠনের দাবি জানাই।

মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ আরও করেন, সংশ্লিষ্টদের না জানিয়ে এবং নিয়ম বহির্ভূতভাবে কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ কমিটির অনুমোদন নেওয়া হয়েছে।

তারা এ কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

তারা বর্তমান পরিচালনা পর্ষদ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধন থেকে দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিষয়ে আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেন, তিন মাস আগেই নিয়ম মেনে কমিটির প্রস্তাব করে কমিটি অনুমোদন হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা