× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:৪৭ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: বিশ্ববিদ্যালয়/প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: বিশ্ববিদ্যালয়/প্রতিদিনের বাংলাদেশ

জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.)। এছাড়া ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম; কলা, সমাজবিজ্ঞান ও আইন বিভাগের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 

এরপর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের সাহস ও ত্যাগের মধ্য দিয়ে মানুষের ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করতে হবে। একই সঙ্গে একটি দায়িত্বশীল, জ্ঞানভিত্তিক ও ন্যায়সংগত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বিইউ রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক বলেন, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরা যে সাহস, ঐক্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। 

অন্যান্য বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ইমাম হাসান জুয়েল, কাউছার আহমেদ রিফাত, আব্দুল্লাহ আল নোমান, আসাদুজ্জামান আসাদ, ইমাম মেহেদী হাসান, শাহিন আহম্মেদ, ফারদিন আহম্মেদ, সাজেদুর রহমান সৌমিক, মেহেরান বুখারী এবং আইন বিভাগের প্রভাষক মো. রাজিউল আলিম বক্তব্য দেন। 

এছাড়া আন্দোলনে শহিদ সৈকতের বোন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবরিনা আফরোজ শ্রেবন্তী তার আবেগঘন স্মৃতি চারণ করেন। বক্তারা আন্দোলনের সময়কার কঠিন অভিজ্ঞতা ও সাধারণ মানুষের বীরত্বগাথা তুলে ধরেন এবং আহতদের সুচিকিৎসা ও শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা