× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসিতে মাইলস্টোন কলেজের উজ্জ্বল সাফল্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম

ফল ঘোষণার পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। ফাইল ছবি

ফল ঘোষণার পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। ফাইল ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের ১৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮৮ জন উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন। প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৯.৬৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ থেকে ১২৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২৬২ জন। এ বিভাগে পাসের হার ৯৯.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন। এর মধ্যে ২২৬ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ। 


ফল ঘোষণার পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে ফলাফল উদযাপন করে। এ সময় অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ~শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা এই ফলাফলের মূল ভিত্তি”।

তার মতে, সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণে মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা