× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসিতে রাজশাহী বোর্ডে ফল বিপর্যয়

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৬:২৬ পিএম

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সোমবার ফল ঘোষণার পর গত ৭ বছরের পরীক্ষার ফল বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭.৬৩ শতাং। এর পূর্বের বছরগুলোতে এই হার ছিল ৯৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পাস করেছে ৯৬ হাজার ৯৫৭ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ হাজার ১২২ জন এবং ছাত্রী ৮ হাজার ৯৯১ জন।

পাস এবং জিপিএ ফাইভ প্রাপ্তির দিক থেকে ছাত্রীদের ফল ভালো। ৭০ দশমিক ৭৩ শতাংশ ছাত্রী পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৭১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। মোট ২৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, “রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসকৃত শিক্ষার্থীদের সংখ্যার চাইতে শিক্ষার্থীদের গুণগত দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশ গঠনে শিক্ষার গুণগত মান অত্যন্ত জরুর। একই সাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতেও কাজ করবে গুণগত শিক্ষা।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা