× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমে ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:১৮ এএম

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফাইল ছবি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফাইল ছবি

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে।

এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।

এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। একইভাবে এবার মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী পাস করেছে, যেখানে গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৪৬ জন। এ বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৪৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৩১ জন এবং ছাত্রী ৩০ হাজার ২২৭ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ১৬০ জন এবং ছাত্রী ২৪ হাজার ৫৭০ জন।

গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার, মোট পাস করা শিক্ষার্থী এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা